Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

৩৭তম বিসিএস ২০১৭
নির্ধারিত সময়: ৪ ঘণ্টা; পূর্ণমান: ২০০; বিষয় কোড: ০০৫
দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।
১. ক. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও এর সুবিধাবলি বর্ণনা করুন। ৩+৭=১০
খ. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপর যে সকল বিরূপ প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে তাদের বিবরণ দিন। ১০
২. ক. নরগোষ্ঠী (Race) ও জাতি (Nation) এর মধ্যে পার্থক্যসমূহ লিখুন। ৬
খ . বাঙ্গালী একটি শংকর জাতি-ব্যাখ্যা করুন।
গ. পর্বত্য চট্টগ্রামের চাকমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দিন।
৩. ক. দারিদ্র্য বিমোচন বলতে কি বুঝায়?
খ. দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা সংক্ষেপে বর্ণনা করুন। ১৫
৪. ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের বিবরণ দিন।
খ. অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ প্রক্রিয়া ও তার দায়িত্বাবলি সংক্ষেপে বর্ণনা করুন।
৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ভূমিকা বর্ণনা করুন। ২০
৬. ক. বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের নিয়ামকসমূহ আলোচনা করুন। ১০
খ. বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ভারত, বাংলাদেশ ও চীনের মধ্যে যে ধরনের সম্পর্ক বজায় রাখা সম্ভবপর বলে আপনি মনে করেন, সে ধরনের সম্পর্কের চিত্র তুলে ধরুন। ১০
৭. বাংলাদেশে রাজনৈতিক দলসমূহের মধ্যে জোট গঠন নতুন কোন ঘটনা নয়- আলোচনা করুন। ২০
৮. ক. গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসারে নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন। ১০
খ. দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে নির্বাচনী ব্যয় হ্রাসকরণ একটি আয়াত মহৌষধ মতামত দিন।। ১০
৯ ক. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কোন কোন ক্ষেত্রে। ডিজিটালাইজেশন প্রক্রিয়া জনগণের দোর গোড়ায় পৌঁছাতে বিবরণ দিন।
খ. জনমত গঠনে সশীল সমাজের ভূমিকা উল্লেখ করুন। ১০
১০ টীকা লিখুন (যে কোনো চারটি): ৫×৪=২০
ক. বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
খ. বাংলাদেশে IMF এর কার্যক্রম
গ. ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন
ঘ. মুজিবনগর সরকার
ঙ বাংলাদেশের খনিজ সম্পদ এবং
চ নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান
আরো দেখুনঃ ৩৮তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (লিখিত) প্রশ্ন
আরো দেখুনঃ ৩৮তম বিসিএস বাংলা (লিখিত) প্রশ্ন
আরো দেখুনঃ ৩৭তম বিসিএস বাংলা লিখিত প্রশ্ন