DC office MUNSHIGANJ job circular 2026 PDF Apply online

DC Office munshiganj job circular 2026
প্রতিষ্ঠানঃ ডিসি অফিস মুন্সীগঞ্জ
লোকেশনঃ মুন্সীগঞ্জ
আবেদন শুরুঃ ২৬/০২/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা
আবেদন শেষ: ২৬/০৩/২০২৬ তারিখ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত
অফিসিয়াল নোটিশ নিচে দেখুনঃ

পদের নামগ্রেডপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/-০৫ (পাঁচ) টিক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবংগ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।
লাইব্রেরি সহকারী(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/-০১ (এক) টিক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবংগ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।
অফিস সহায়ক(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-০৮ (আট) টিক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
নিরাপত্তা প্রহরী(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-০৩ (তিন) টিক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ) সুস্বাস্থ্যের অধিকারী।
বেয়ারার(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-০১ (এক) টিক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 
পরিচ্ছন্নতাকর্মী(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-০১ (এক) টিকোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

কিভাবে আবেদন করবো?
https://dcmunshiganj.teletalk.com.b

আবেদন ফি কত টাকা?
০১ ও ০২ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২.০০ (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২.০০ (একশত বারো) টাকা
০৩-০৬ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপান্ন) টাকা
সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) এর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপান্ন) টাকা

আবেদন শেষ তারিখ কত?
২৬/০৩/২০২৬ তারিখ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত

সকলেই কি আবেদন করতে পারবে?
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

একাধিক পদে কি আবেদন করা যাবে?
কেবল একটি পদের জন্য আবেদন করা যাবে।

বিবাহিত মহিলা প্রার্থীদের ঠিকানা কোনটি ব্যবহার করবে?
স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

DC office MUNSHIGANJ job Apply online

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
০৫ (পাঁচ) টি
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।

লাইব্রেরি সহকারী
০১ (এক) টি
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।

অফিস সহায়ক
০৮ (আট) টি
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

নিরাপত্তা প্রহরী
০৩ (তিন) টি
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ) সুস্বাস্থ্যের অধিকারী।

বেয়ারার
০১ (এক) টি
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পরিচ্ছন্নতাকর্মী
০১ (এক) টি
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/-
কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

০২। প্রার্থীর বয়সসীমা ২৬/০৩/২০২৬ তারিখে অবশ্যই ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে (বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে ১৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ১১, ২০২৪ অনুসরণ করা হয়েছে)। জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০৩। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে।
০৪। ০১ ও ০২ নং ক্রমিকের পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি অবশ্যই থাকতে হবে।

০৫। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিলসাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল/প্রদর্শন করতে হবে।

০৬। চাকরির জন্য আবেদন অনলাইনে আগামী ২৬/০২/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে ২৬/০৩/২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত দাখিল করা যাবে। সরাসরি অফিসে/ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এবং সরাসরি/ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

০৭। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

০৮। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রত্যেকটির ০১ (এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:

ক) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়ন করতে হবে);
খ) মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ;
গ) জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদ;
ঘ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র;
ঙ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণকস্বরূপ সকল মূল/সাময়িক সনদপত্র;
চ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
ছ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
জ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির নি গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক বা পৌরসভার মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র; ঝ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং
ঞ) ০১ ও ০২ নং ক্রমিকের পদের প্রার্থীর ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র।

০৯। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে।

১০। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
১২। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।
১৩। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৪। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদগুলো পূরণের ক্ষেত্রে প্রচলিত নিয়োগবিধি, সরকারের অপরাপর যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং আনুষ্ঠানিকতা যথাযথভাবে অবশ্যই প্রতিপালন/অনুসরণ করা হবে।

১৫। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:

(ক) আগ্রহী প্রার্থীগণ http://dcmunshiganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ: ২৬/০২/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা
ii) Online-এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ২৬/০৩/২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণ নিজের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন Print করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে ০১ ও ০২ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২.০০ (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২.০০ (একশত বারো) টাকা এবং ০৩-০৬ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপান্ন) টাকা এবং সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) এর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

ফি জমাদানের পদ্ধতি:
প্রথম SMS: DCMUNSHIGANJ User ID লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: DCMUNSHIGANJ ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, Tk 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee

Type DCMUNSHIGANJ YES PIN and send 16222
দ্বিতীয় SMS: DCMUNSHIGANJ YES PIN লিখে send করতে হবে 16222 নম্বরে

Example: DCMUNSHIGANJ YES 12345678 & send to 16222

Reply: Congratulation’s! Applicant’s Name, Payment completed successfully for DCMUNSHIGANJ
Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxx)
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন।

ঙ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://demunshiganj.teletalk.com.bd, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ এর ওয়েবসাইট www.munshiganj.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

চ) SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে।
ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(1) Use ID জানা থাকলে: DCMUNSHIGANJHelpUserUser ID & Send to 16222.
Example: DCMUNSHIGANJ Help User ABCDEF & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: DCMUNSHIGANJ HelpPINPIN Number & Send to 16222.

Example: DCMUNSHIGANJ Help PIN 12345678 & Send to 16222.

ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ) Online এ আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে কল করুন ১২১-এ অথবা ই-মেইল করুন vas.query@teletalk.com.bd অথবা alljobs.query@teletalk.com.bd [Mail এর Subject-এ Organization Name: DCMUN, Post Name: Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে]

১৬। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

১৭। নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

DC Office kishoreganj job circular 2026

প্রস্তুতি

ননক্যাডারচাকরিপরীক্ষারপ্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *