এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান,
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাবো- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে এ পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি,
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

সারমর্ম: ভবিষৎ প্রজন্মের সুখময় জীবনের জন্য বাসযোগ্য পথিবী নির্মাণ প্রত্যেকের কর্তব্য। পুরাতন পৃথিবী থেকে জরা-জীর্ণ ব্যর্থতা ও গ্রানি অপসারণ না করলে নতুনের প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পৃথিবীকে সুন্দর ও স্বপ্নীল করে সাজিয়ে শিশুদের বাসযোগ্য করে যাওয়া উচিত।

Non-cader-programar
Non-cader-programar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *