মেরিন ফিশারিজ একাডেমি, চট্রগ্রাম
পদের নাম জুনিয়র ইনস্ট্রাক্টর (কোয়ালিটি কন্ট্রোল)
তারিখ: ২৯.০৫.২০২৪
(প্রতিটি বিষয়ের জন্য পৃথক উত্তরপত্র ব্যবহার করুন)
বাংলা মান: ৪০
বিষয় কোড: ১০১

১. ‘বাংলাদেশের পর্যটন শিল্প’ শীর্ষক একটি প্রবন্ধ রচনা করুন। ১৫
২. সারমর্ম লিখুন: ০৫


ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোট সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
মন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে,
রহিনু পড়ি
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।


৩. আপনার এলাকার গ্রন্থাগারের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক কিছু বই প্রদানের আবেদন জানিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের নিকট একটি পত্র লিখুন। ০৫
৪. বাংলায় অনুবাদ করুন: ০৫
Always tell the truth. Never tell a lie. Nobody believes a liar. Even if he tells the truth, he is still seen as a liar. Nobody in the world is as unfortunate as he.
৫. ক. অর্থসহ বাক্য রচনা করুন: ৫ x ২ = ১০
ঘরের শত্রু বিভীষণ , টোটো কোম্পানির ম্যানেজার , ঘাটের মড়া, ব্যাঙের সর্দি, কলির সন্ধ্যা
খ. প্র, সম, অনু, অতি, অভি উপসর্গগুলো দিয়ে দুইটি করে শব্দ লিখুন।

ENGLISH Marks: 40
Subject Code: 102

  1. Write an essay on the following topic using the given hints: 15
    Social Media
    [Hints: Introduction – Definition – How they are used-Their positive impacts-Negative impacts-How to minimize the negative impacts-Conclusion.]
  2. Write a letter to your friend about your experience of travelling by Metro-Rail in Dhaka for the first time. 05
  3. Read the following passage and answer the questions in your own words: 5×2=10
    Record temperatures in 2024 on land and sea have prompted scientists to question whether these animals are in live with predicted global heating patterns or if they represent a concerning acceleration of climate breakdown. Heat above oceans remains persistently, freakishly high, despite a weakening EL Nino, which has been one of the major drivers of record global temperatures over the past year.
    Scientists are divided about the extraordinary temperatures of marine air. The first group stress that current trends are within climate model projections of row the world will warm as a result of human burning of fossil fuels and forests. Others are perplexed by the speed of change, because the seas are earth’s great heat moderator. Earlier in February, 2024 the World Meteorological Organization (WMO) announced that EL Nino, a naturally occurring climate pattern associated with the warming of the pacific Ocean, had peaked and there was an 80% chance of it fading completely between April and June, although its knock-on effects would continue.

Questions:


a. What are the anomalies pointed out in this passage?
b. How the Scientists view the aforesaid anomalies?
c. What is EL Nino? What is the prediction about it?
d. What is the opinion of the first group of Scientists?
e. Why are a group of Scientists worried?

4.Rewrite/complete the following sentences as directed: 1×10=10
a. I meet him once in the blue moon. (Correct the sentence)
b. Mr. Rahman is not—the committee. (Use the right preposition)
c. I—-the car repaired. (Use an appropriate word)
d. Negligence must not be overlooked. (Make the sentence active)
e. The earth is not—– (Use either stationary or stationery as the right word)
f. Who has killed the innocent bird? (Make it passive)
g. Fazal along with other boys —–to blame. (Use the right form of the verb ‘be’)
H. A doctor who treats children’s disease is a (Use the right word)
i. Ratan said to Basir, “Would you please lend me taka 5000?” (Make it Indirect Narration)
j. Everyone should do one’s duties. (Rewrite the sentence after correction, of and where necessary)

সাধারণ জ্ঞান
মান: ৪০
বিষয় কোড: ১০৪
বাংলাদেশ বিষয়াবলি

১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কী কী? ব্যাখ্যা করুন।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারকে কি প্রবাসী সরকার বলা যায়? ব্যাখ্যা করুন।
৩. সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করুন। ০৩
৪. বাংলাদেশের প্রথম সড়ক সুড়ঙ্গ বা টানেলটির নাম এবং এটির অর্থনৈতিক প্রভাব সম্পর্কে লিখুন। ০৩
৫. ‘স্মার্ট বাংলাদেশ’-এর লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করুন। ০৩

আন্তর্জাতিক বিষয়াবলি


৬. BRICS-এর পূর্ণরূপ লিখুন। এর উদ্দেশ্য ও লক্ষ্য কী কী? ০৩
৭. ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইন আক্রমণে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উল্লেখ করুন।
৮. ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কী? বাংলাদেশের কয়টি পণ্য এ পর্যন্ত জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? ৩
৯. বৈশ্বিক জৈব জ্বালানি জোট (Global Biofuels Alliance) গঠনের প্রাথমিক লক্ষ্য কী? ৩
১০. UNHCR-এর কাজ কী? ০৩
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
১১. সাইবার ক্রাইম কী? ২
১২. AI কী? এর ব্যবহারের উদাহরণ দিন। ২
১৩. মানবশরীরে হিমোগ্লোবিনের কাজ কী? ২
১৪. গ্লোবাল ওয়ার্মিং-এর কারণ ও প্রভাব লিখুন। ২
১৫. চ্যাট জিপিটি কী? ০২


টেকনিক্যাল মান: ৮০

বিষয় কোড: ১০৫

ক. বিভাগ


১. ক. সুনীল অর্থনীতি (Blue economy) বলতে কী বোঝেন? ২
খ. বাংলাদেশের সুনীল অর্থনীতির (Blue economy) সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করুন। ৪
২. ক. Euryhaline এবং Stenohaline বলতে কী বোঝায়? ০২
খ. মাছের উৎপাদন বৃদ্ধিতে সম্পূরক খাদ্যের গুরুত্ব লিখুন। ০৪
৩. ক. মৎস্য ও মাৎস্য কী? ০২
খ. বাংলাদেশের মৎস্য সম্পদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ণনা করুন। ০৪
৪. ক. মাছের ফেকান্ডিটি (Fecundity) নির্ণয়ের কৌশল লিখুন। ০২
খ. মাছ Canning করলে পচে না কেন? ০৪
৫. ক. মাছের শোল (Shoal) ও স্কুল (School) বলতে কী বোঝায়? ০২
খ. মাছের অবস্থান নির্ণয় ও আহরণে স্যাটেলাইট (Satellite) ও ইকো-সাউন্ডারের (Echo-sounder) ভূমিকা কী? ০৪

খ. বিভাগ

৬. ক. মাছের খাদ্য হিসেবে Spirulina-এর খাদ্যমান বিশ্লেষণ করুন। ০৩
খ. Spirulina-এর চাষ ও আহরণ পদ্ধতি বর্ণনা করুন। ০৭
৭. ক. স্বাদু পানিতে জাটকা সংরক্ষণের কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা সংক্ষেপে বর্ণনা করুন। ০৩
খ. সংক্ষেপে ইলিশ মাছের পরিযান প্রক্রিয়া বর্ণনা করুন। ০৭
৮. ভেনামি চিংড়ি কী? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ চিংড়ি চাষের সমস্যা ও সম্ভাবনা উল্লেখ করুন। ১০
৯.ক. বাংলাদেশের জেলে সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে আপনার পরামর্শগুলো লিখুন। ০৫
খ. বাংলাদেশে কার্প মাছের প্রজনন ক্ষেত্রগুলো বর্ণনা করুন। ০৫
১০. সমুদ্রের বাস্তুতন্ত্রের বিভিন্ন অঞ্চলগুলো বর্ণনা করুন। ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *