এ জগতে যিনি উঠেন, তিনি সাধারণের মধ্যে জন্মিয়া, সাধারণের মধ্যে বাড়িয়া, সাধারণের উপর মস্তক তুলিয়া দাঁড়ান; তিনি অভ্যন্তরীণ মাল মসলার সাহায্যে বড় হইয়া থাকেন। কুষ্মাণ্ড-লতা যে যষ্টির সাহায্যে মাচার উপর উঠে, তেমনি কি কোন কাপুরুষ, কোন অলস শ্রমকাতর মানুষ কেবলমাত্র অপরের সাহায্যে এ জগতে প্রকৃত মহত্ত্ব লাভকরিয়াছে? এ জগতে উঠিয়া-পড়িয়া, রহিয়া-সহিয়া, ভাঙ্গিয়া-গড়িয়া, কাঁদিয়া-কাটিয়া মানুষ হইতে হয়; ইহা ছাড়া মনুষ্যত্ব ও মহত্ত্ব লাভের অন্য পথ নাই।
সারাংশ:
সাধারণের মধ্য থেকেই আপন শক্তি, সংগ্রাম, সংঘাতের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা প্রতিহত করেই কেউ কেউ অসাধারণ হয়ে ওঠেন। তাই পরাবলম্বী না হয়ে স্বাবলম্বী হয়ে আত্মশক্তির বিকাশ ঘটিয়ে অসাধারণ হওয়া দুঃসাধ্য নয়।
