এলাহি কাণ্ড,  আক্কেল সেলামি , কই মাছের প্রাণ , অকূল পাথর, কিংকর্তব্যবিমূঢ়

বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা

এলাহি কাণ্ড (বিরাট আয়োজন)- খান সাহেবের মেয়ের বিয়েতে কত খরচ এবং কত লোক হয়েছে তা বলাই ভার, এ যেন এক এলাহি কাণ্ড।
আক্কেল সেলামি (বোকামির দণ্ড)- বিনা টিকিটে রেলগাড়িতে চড়ে শফিক একশো টাকা আক্কেল সেলামি দিলো।
কই মাছের প্রাণ (সহজে মরে না)- শত নির্যাতনেও মারা যায়নি লোকটি, একদম কই মাছের প্রাণ।
অকূল পাথার (ভীষণ বিপদ)- সোহানের এখন অকূল পাথার অবস্থা, একমাত্র আল্লাহই সহায়।
কিংকর্তব্যবিমূঢ় (কী করা উচিত বুঝতে না পারা)-চারদিক থেকে বিপদ আসায় রহমান সাহেব কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *